Filtrer par genre

Travel Khana Songe Gaana || ট্রাভেল, খানা সঙ্গে গা

Travel Khana Songe Gaana || ট্রাভেল, খানা সঙ্গে গা

Travel khana সঙ্গে গানা

ভুতের রাজার তিন বর নিয়ে চলে এসেছি আমরা। খাওয়া ঘোরা আর গান। আমাদের এখানে ঘুরতে যাওয়ার গল্প হবে, খাবারের ইতিহাস হবে আর মন চাইলে গান ও হবে। সঙ্গে থেকো। আমাদের চ্যানেলটা ফলো করে রেখো। ️️

11 - Simoga elephant camp and simoga open zoo
0:00 / 0:00
1x
  • 11 - Simoga elephant camp and simoga open zoo

    সিমোগা এলিফ্যান্ট ক্যাম্প কর্ণাটক এর এক মুখ্য আকর্ষণ। ব্যাঙ্গালোর থেকে মাত্র সাড়ে তিনশো কিলোমিটার আর ম্যাঙ্গলোর থেকে দেড়শো কিলোমিটার এর দূরত্বে অবস্থিত এই সিমোগা শহর। আর সিমোগা শহরের গায়েই সিমোগা এলিফ্যান্ট ক্যাম্প। এখানে টিকিট কেটে দেখা যায় হাতিদের স্নান করার দৃশ্য। তাদের জল নিয়ে খেলা। করা যায় হাতি সাফারি ও। এলিফ্যান্ট ক্যাম্প থেকে তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার দূরে ওপেন জু। যেখানে জন্তুরা ঘুরে বেড়ায় খোলা জায়গায় আর আপনি থাকবেন খাঁচার ভিতর। না মানে আপনাকে কেউ আটকে রাখবে না। পুরো তারের নেট দিয়ে ঢাকা জিপসি গাড়িতে ঢুকতে হবে এই চিড়িয়াখানায়। বেশ মজাদার না ব্যাপার টা? যারা ব্যাঙ্গালোর বা পুনে তে থাকেন কর্মসূত্রে এই সিমোগা কিন্তু তাদের জন্য একটা দারুন উইকএন্ড ডেস্টিনেশন হতেই পারে। আর যারা কলকাতা থেকে গিয়ে ব্যাঙ্গালোর মাইসোর ট্রিপ করে ফিরে চলে আসেন তাদের বলবো ট্রিপে আর দুটো দিন বাড়িয়ে একবার ঘুরে নিন এই এই সিমোগা। কথা দিচ্ছি পস্তাতে হবে না। এই সিমোগার কাছেই কিন্তু আছে কর্ণাটক এর আর একটা ট্রাভেল ডেস্টিনেশন। কি বলুন তো? হ্যাঁ ঠিক ধরেছেন হাম্পি। এই হাম্পি নিয়েই আমরা আসবো পরের এপিসোড এ। ততক্ষন চলতে থাকুক সিমোগা র আড্ডা। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমাদের মেল করুন tkgofficial23@gmail.com তে। নাহলে সোজা whatsapp করুন 6289974012 নম্বর এ।

    Tue, 05 Sep 2023
  • 10 - Nighoj || নিঘোজ

    নিঘোজ। নামটা চেনা চেনা লাগছে? নাকি একেবারেই অচেনা? মহারাষ্ট্রের একটা অফবিট জায়গা হলো এই নিঘোজ। মহারাষ্ট্রের আহমেদনগর জেলার নিঘোজ গ্রামের পাশ দিয়ে বয়ে যাচ্ছে কুকাদী নদী। এই নদীর গিরিখাত বছরের পর বছর ধরে বয়ে আনছে লাল কালো ব্যাসল্ট শিলা। আর এই ব্যাসল্ট শীলার ঘর্ষণে পুরো নদী খাত জুড়ে তৈরি হয়েছে অসংখ্য গর্ত বা পট হোলস। সৌন্দর্যে আমেরিকার অ্যান্টিলোপ ক্যানিয়ন এর থেকে কোনও অংশে কম নয় ভারতের এই অখ্যাত গ্রামের এই ক্যানিয়ন। ও হ্যাঁ এই ক্যানিয়ন কিন্তু এশিয়ার বৃহত্তম ক্যানিয়ন গুলোর মধ্যে অন্যতম। তাহলে মহারাষ্ট্র ট্রিপ প্ল্যান করলে এই জায়গাটা কিন্তু প্ল্যান এ অ্যাড করতে পারো। কেমন লাগলো আমাদের আজকের এপিসোড জানিয়ে দিও আমাদের 6289974012 নম্বর এ হোয়াটসঅ্যাপ করে, অথবা মেল করতে পারো tkgofficial23@gmail.com এই ঠিকানায়। এই শুক্রবার ভিডিও নিয়ে আমরা আসবো আমাদের ইউটিউব ফেসবুক আর ইনস্টাগ্রাম এও। ততক্ষন বরং আমাদের YouTube চ্যানেল টা ফলো করে ফেলো https://youtube.com/@Travelkhana-jp1gq?si=R6X9kFgmUuWlo4mG

    Tue, 29 Aug 2023
  • 9 - Tornado potato || টর্নেডো পটেটো

    টর্নেডো পটেটো বা টুইস্ট পটেটো বর্তমান কিশোর কিশোরীদের অত্যন্ত পছন্দের একটা স্ট্রিট ফুড। নব্বই এর দশকে যেমন রোল চাউমিন এর দোকান গজিয়ে উঠেছিল কলকাতার অলি গলি সর্বত্র। তেমনই এখন দেখতে পাওয়া যাচ্ছে এই কাঠিতে গোঁজা আলু ভাজার দোকান। K pop, k drama তে বুঁদ হয়ে থাকা প্রজন্মের কাছে কোরিয়ান খাদ্য ও যথেষ্ট ইন থিং। এই আলুভাজার জন্ম সিওল এ। জং উন সুক এর আবিষ্কৃত এই নতুন ধরনের আলুভাজা আজ জনপ্রিয় সারা বিশ্বে। আমাদের আজকের এপিসোড এই টর্নেডো ফ্রাই নিয়েই। কেমন লাগলো আজকের এপিসোড জানাতে ভুলবেন না কিন্তু। আমাদের WhatsApp নম্বর 6289974012, আমাদের মেইল আইডি tkgofficial23@gmail.com শুক্রবার আমরা আসবো ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সহ সমস্ত ভিডিও প্ল্যাটফর্ম এ।

    Wed, 23 Aug 2023
  • 8 - এবার পাহাড়ে স্বাধীনতা দিবস

    প্রত্যেক বছরের মতো কলকাতায় নয়। এবছর 15ই আগস্ট আমরা কাটাচ্ছি দার্জিলিং এ। পাহাড়ি কুয়াশার গন্ধ মেখে আমাদের এই এপিসোড।

    Tue, 15 Aug 2023
  • 7 - বিজন বাড়ি || Bijanbari

    আমরা পডকাস্ট নিয়ে আসি প্রতি মঙ্গলবার। এই সপ্তাহেও সেরকমই কথা ছিল। সেভাবেই ইউটিউব বা অন্য ভিডিও প্ল্যাটফর্মে ট্রেলার ও দিয়েছিলাম আমরা। কিন্তু এই মঙ্গলবার ছিল বাইশে শ্রাবণ। কবিগুরুর মৃত্যুদিন। তাই মঙ্গলবার এসেছিল একটা স্পেশাল এপিসোড। কিন্তু ট্রেলার যখন চলেই গেছে তখন উইকএন্ড ডেস্টিনেশন এর জন্য অপেক্ষা করে আছেন সবাই । তাই আজ বৃহস্পতিবারই এলাম আমাদের নর্মাল এপিসোড নিয়ে। অর্থাৎ এই লং weekend এর ডেস্টিনেশন নিয়ে। নাম দেখে বুঝতেই পারছেন এপিসোড টা হতে চলেছে বিজনবাড়ির উপর। তবে এটা কিন্তু গড়পড়তা ঘুরতে যাওয়ার পডকাস্ট নয়। এখানে আড্ডাই বেশি। চেষ্টা করেছি আড্ডার ছলে কিছু ইনফরমেশন ও দেবার। কেমন লাগছে আমাদের আড্ডা গুলো জানাতে ভুলবেন না কিন্তু। আমাদের WhatsApp নম্বর 6289974012 আমাদের মেল করতে পারেন tkgofficial@gmail.com এই ঠিকানায়।

    Thu, 10 Aug 2023
Afficher plus d'épisodes